রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

উপকূলীয় কাউখালীতে গৃহহীন হাজারো মানুষের ত্রাণের জন্য হাহাকার

রফিকুল ইসলাম রফিক, কাউখালী (পিরোজপুর)
বুধবার, ৫ জুন, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন

‘ঘরডার উপরে গাছ পোইরা ভাইঙ্গা গেছে, রান্নার চুলাও ভাইস্যা গেছে। আল্লায় মোগো জানডা বাঁচাইয়া রাখছে। ঘরডা বানাইতে না পারলে স্বামী-পোলাপান লইয়া কোথায় থাকমু? ঘরে নাই কোনো খাওন। মোগো কেউ খোঁজ খবর রাখে না। আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের রাশিদা বেগম।

গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে। একই অভিযোগ করেন ওই গ্রামের দিনমজুর শ্যামল বড়াল। উপজেলা সদর ইউনিয়নের বাসুরি গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম (৬৫) ও একই ইউনিয়নের বদরপুর গ্রামের সরোয়ার হোসেন (৬৩) সহ উপস্থিত সকলে বলেন, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা পাই নাই।

তাই কিছু পাবার আশায় উপজেলা পরিষদের সামনে সকাল থেকে অপেক্ষা করছি। এসময় তারা আক্ষেপ করে বলেন, তারা চেয়ারম্যান মেম্বার উপর আস্থা পাই না। তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা তাদের পছন্দের কিম্বা আত্মীয়স্বজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাই আমাদের আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মাধ্যমে সঠিকভাবে সাহায্য সহযোগিতা পাবার আশায় আমরা এখানে ভিড় করছি। প্রতিদিনই ত্রাণের আশায় শত শত নারী,পুরুষ শিশু সন্তানকে কোলে নিয়ে উপজেলা পরিষদের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু পাবার আশায় অপেক্ষা করতে দেখা যায়।

উল্লেখ্য গত রবিবার উপজেলার উত্তর নীলতী গ্রামে ত্রাণ এর কার্ড নিয়ে মহিলা মেম্বারের উপর হামলার ঘটনায় আব্দুর রব হাওলাদার (৪৮) এক কাঠমিস্ত্রি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কাউখালী উপজেলায় বিগত সকল বন্যার চেয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কাউখালী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীবেষ্টিত এ উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের বাস। ঝড়ে অন্তত পাঁচ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। গৃহহীনদের কেউ কেউ প্রতিবেশী ও স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

রিমালের প্রভাবে ৯৫ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত ২৫ টন চাল, ৫০০ প্যাকেট শুকনো খাবার, ৮০ প্যাকেট শিশু খাদ্য, আশ্রয়ন কেন্দ্রে ৫০০ প্যাকেট চাল, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ নিজের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫হাজার লোকের মাঝে ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করেন। যাহা চাহিদার তুলনায় অপ্রতুল। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা এসেছে তা বিতরণের পরও অধিকাংশ মানুষই এখনো কোনো সহায়তা পাননি বলে জানা গেছে।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া মনু বলেন , ঝড়ে শতকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্রস্তদের মাননীয় সংসদ সদস্য এবং আমরা একত্রে মিলে যথাসম্ভব সহায়তা করে যাচ্ছি। তবে সরকারিভাবে গৃহ নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ আসা মাত্রই সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। এদিকে ঝড়ের পর থেকেই উপজেলা অনেক এলাকায় এখনো বিদ্যুৎ নেই। তীব্র সংকট দেখা দিয়েছে গোসল, খাবার ও রান্নার পানির। খামারীদের মরা মুরগি গাছের পাতা, পশুপাখি পচে নদী-খাল ও পুকুরের পানি নষ্ট হয়ে গেছে। সেই পানি থেকে দুর্গন্ধ আসছে।

উপজেলা নিবাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, এ উপজেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী আমরা প্রতিনিয়ত বন্টন করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির তালিকা করছি। যেন সঠিক ভাবে তারা সহায়তা পেতে পারে।


এই বিভাগের আরো খবর