শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি নাগরিক প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্গত দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) এ তিন সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরে তারা কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মানুষের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে আমাদী বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে দুর্যোগ কবলিত দক্ষিণ পশ্চিম উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা লিডার্স এবং সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এ কর্মসূচীর আয়োজন করে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর সমন্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুল।

বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পার্লামেন্ট নিউজ এর সম্পাদক সাকিলা পারভিন, অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ রাজিব বাছাড় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বাবু, বিশ্বজিৎ সিনহা, সাংবাদিক সানজিদুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, ওবায়দুল কবির সম্রাট, রিয়াদ হোসেন, আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন, প্রদীপ দত্ত, আনিস রহমান, বিষ্ণুপদ, শহিদুল সরদার ও জহুরুল ইসলাম। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দাবি সম্বলিত প্যানা, ফেস্টুন ও প্লা কর্ড নিয়ে অংশ গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর