দিনাজপুর প্রতিনিধি: তৃতীয় ধাপের পৌর নির্বাচন উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক রোববার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।