বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম

কখনও ভাবিনি আমার দুই পাগলদের থাকার জন্য নতুন ঘর হবে ,বৃদ্ধা জোবেদা

সাব্বির মির্জা,(তাড়াশ)
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে ‘দুই প্রতিবন্ধীকে নিয়ে মানবেতর জীবনযাপন’ কাটানো সেই বৃদ্ধা জোবেদা একটি সেমিপাকা রঙিন টিনের ঘর নির্মাণ করে দিলেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

গত ৮ অক্টোবর ‘দুই প্রতিবন্ধীকে নিয়ে বৃদ্ধা জোবেদার মানবেতর জীবনযাপন’ শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিন প্রত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের নজরে এলে তিনি ওই পরিবারকে সাহায্যের জন্য একটি ফেসবুক পোস্ট করেন। অল্প সময়ের মধ্যেই টাকার ব্যবস্থা হলে একটি টিনের মেঝে পাকা ঘর নির্মাণ করা হয়।

বৃদ্ধা জোবেদা খাতুন বলেন, সংবাদ প্রকাশের পর মামুন বিশ্বাস আমার ঘরটি দেখে যায়। তার দুদিন পর থেকেই টিন, সিমেন্টের খুঁটি, কাঠ ও রঙিন টিন নিয়ে এসে ঘরের নির্মাণ কাজ শুরু করে। ঘরের মধ্যেই একটি বাথরুম ও নলকূপের ব্যবস্থাও করে দিয়েছে। এসব পেয়ে আমি অনেক খুশি। এখন আর বৃষ্টি হলে আমার ঘরে পানি ঢুকবে না। শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার দুই পাগলদের থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন।

এ প্রসঙ্গে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, বেশ কয়েক দিন আগে গণমাধ্যমে বৃদ্ধ জোবেদা তার প্রতিবন্ধী নাতি ও মেয়েকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল জরাজীর্ণ একটি ঘরে। সেই সংবাদটি দেখার পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগোলমান গ্রামে আসি। তার অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) একটা পোস্ট করলে ১ লাখ ৪৭ হাজার টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে মুলতঃ এই রঙিন টিনের সেমিপাকা ঘর, বাথরুম ও একটি নলকূপ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, একজন মানুষ একটু ভালো থাকবে সেই জন্য কিন্তু আমাদের চেষ্টা। দীর্ঘ কয়েকদিন স্থানীয় সেচ্ছাসেবী জিনাহ প্রচুর পরিশ্রম করেছে। আমরাও সার্বিক সহযোগিতা করেছি যাতে জোবেদা খালার শেষ জীবনে যেন একটু পরিবর্তন আসে। একটু ভালো ভাবে, আরামে ঘুমাতে পারে। যার জন্য এ প্রচেষ্টা। জোবেদা খালার মুখে হাসি ফুটিয়েছেন ও রঙিন ঘরে এখন ঘুমাতে পারেন। আর কৃতজ্ঞতা তাদের প্রতি যে সকল ভাই-বোন দেশ এবং দেশের বাহিরে থেকে টাকা পাঠিয়েছেন তাদের প্রতি।


এই বিভাগের আরো খবর