মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

কমলগঞ্জ পৌরসভা নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী জুয়েল এবং বিএনপি প্রার্থী আবুল

অনলাইন ডেস্ক :
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১:৩৫ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদ। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন। শুক্রবার রাতে আওয়ামীলীগ ও বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন উভয় দলের হাইকমান্ড। এদিকে শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকায় জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রতি শুকরিয়া আদায় করে তাৎক্ষনিক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে রাত ৯টায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহমেদ স্থানীয় নেতৃবিন্দের সাথে দেখা করতে যান। উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, জেলা যুবলীগের সহ সভাপতি, বর্তমান পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহবায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া। অপর দিকে দলীয় নমিনেশন বঞ্চিত অপর দুইজন স্বতন্ত্র প্রাথী হিসাবে মেয়র পদে নিবার্চন করবেন বলে জানা গেছে।আলাপকালে দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র জুয়েল আহমদ বলেন, পৌরসভা হবার পর ১৯ বছর পর বিএনপির মেয়রকে পরাজিত করে ২০১৫ সালে নৌকা পেয়ে আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছিলাম। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির সহযোগিতায় বিগত ৫ বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। নির্বাচিত হলে আবারো কমলগঞ্জ পৌরবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করব। ‘সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছি। মানুষের ভালোবাসাই আমার সম্বল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এ আসনের জনগণ বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’


এই বিভাগের আরো খবর