রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কারওয়ানবাজারে চাহিদা বেশি, দামও বেশি

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলেছে পাইকারি বেচা-কেনা। এরপর সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে শুরু হয়েছে খুচরা বিক্রি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ শুক্রবারের বাজার অন্যান্য দিনের তুলনায় জমজমাট। বিক্রেতাদের চিরচেনা হাঁক-ডাক, ক্রেতাদের দরদাম, সব মিলিয়ে শুক্রবারের বাজারে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজার ঘুরে দেখা গেছে সবজির সঙ্গে মুরগি বা অন্যান্য পণ্যও অন্য দিনের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন, সব কিছুর চাহিদাই বেশি থাকে, যে কারণে একটু বেশি দামে বিক্রি হয়। এ বাজারে প্রতি কেজি খিরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, গাজর প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, মূলা ২০ থেকে ৩০ টাকা, সিম ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০, নতুন আলু মান ভেদে ২০ থেকে ৩০, মিষ্টি কুমড়া প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, কাঁচা মরিচ মান ভেদে প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩৫, বাঁধা কপি ৩০ টাকা, ধনেপাতা এক মুঠো ১০ টাকা, পেঁয়াজ ৪০, বড় রসুন প্রতি কেজি ১৪০, ছোট ৬০ টাকা, আদা প্রতি কেজি ১১০ টাকা। অন্যদিকে ডিম ডজন (লাল)১০৫ টাকা, সাদা ডিম প্রতি ডজন ১০০ টাকা, সোনালী প্রতি ডজন ডিম ১৭০ টাকা, হাঁসের ডিম প্রতি ডজন ১৯০ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৫০০ টাকা, পাকিস্তানি মুরগি প্রতি কেজি ২৮০ টাকা, সাদা কক মুরগি প্রতি কেজি ২৬০ টাকা, লেয়ার মুরগি লালটা প্রতি কেজি ২৪০ টাকা এবং লেয়ার মুরগি সাদাটা প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রামপুরা এলাকা থেকে কারওয়ান বাজারে সাপ্তাহিক বাজার করতে যাওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবি সোহান আহমেদ বলেন, অন্যদিন সুযোগ হয় না, তাই শুক্রবার সাপ্তাহিক বাজার করতে এসেছি। কিন্তু বাজার দর একটু বেশি। তবুও স্থানীয় বাজারের চেয়ে এখানে তুলনামূলক কম দামে পাওয়া যায়। তাই একটু দূরে হলেও প্রতি সপ্তাহে এখান থেকে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যাই। কারওয়ান বাজারের শেডের বাইরে বিভিন্ন ধরনের সবজির পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতা মকবুল হোসেন। তিনি বলেন, কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে আমরা মাল কিনে এখানে বিক্রি করি। তাই আমাদের পরিবহন খরচ লাগে না, লেবার খরচ লাগে না। যে কারণে অন্যান্য বাজারের তুলনায় আমরা কম দামে মাল বিক্রি করতে পারি। প্রতিদিনই এই বাজার বসে, তবে শুক্রবারে দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যায়। চাহিদা বেশি থাকায় আজ দাম বেশি যাচ্ছে একটু।


এই বিভাগের আরো খবর