বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পিড়িঁতে বসে চুল কাঁটা

সাব্বির মির্জা,(তাড়াশ)
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন

মানুষ স্বভাবগত সুন্দরের পূজারী আর এই সৌন্দযের্র অন্যতম উপকরন হচ্ছে চুল ও দাড়ি যা নিয়ে মানুষের ভাবনারও শেষ নেই, ছেলে মানুষের চুল-দাড়িতেই সৌন্দর্য বহন করে এবং ব্যক্তিত্বকে শানিত করে।

তাই সৌন্দর্য বর্ধনে নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি। চুল ও দাঁড়ি কেটে সুন্দর করাই যাদের পেশা তারাই হলেন নরসুন্দর। তারা আমাদের কাছে নাপিত হিসাবেও পরিচিত কিন্তু সময়ের বিবর্তনে সেই খাটিয়ায় বসে চুল কাঁটা হারিয়ে যেতে বসেছে। এখনও হাট-বাজার, গ্রাম-গঞ্জে পিড়িতে বা খাটিয়ায় বসে নরসুন্দরেরা হাঁটুর নিচে মাথা পেতে আবহমান বাংলার মানুষ চুল, দাড়ি কাঁটার রীতি চলে আসলেও সেই আদি পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়েনা। যুগ যুগ ধরে চলে আসা গ্রামীণ ঐতিহ্য আজ বিলুপ্তির পথে।

কালের বিবর্তনে আধুনিক সভ্যতার ছোয়ায় আমাদের দৈনন্দিন জীবনে এসেছে পরিবর্তন, যার ফলে গড়ে উঠেছে অত্যাধুনিক মানের সেলুন, জেন্টস পার্লার, লেগেছে নতুনত্বের ছোয়া।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাট বাজারে এখনও চোখে পড়ে চীর চেনা এই দৃশ্য। স্বল্প খরচের কথা মাথায় রেখে নিম্নে আয়ের মানুষ তাদের কাছে চুল দাড়ি কাঁটান।

উপজেলার নরসুন্দর রতন কুমার জানান, আমি সপ্তাহে ৫ দিন নওগাঁ বাজারে বসি এবং ২ দিন হাটে ভ্রাম্যমান ভাবে কাজ করি। বংশ পরিক্রমায় দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে এই পেশায় নিয়োজিত আছি।

তিনি আরোও জানান, বিগত ১৫-২০ বছর আগে চুল দাড়ি কাঁটা ৪-৫ টাকা ছিল, সে সময় যা আয় হতো তা দিয়েই সংসার ভালো ভাবেই চলতো কিন্তু বর্তমানে চুল কাটতে ২৫-৩০ টাকা, নাড়িঁয়া করতে ৩০ টাকা এবং দাঁড়ি ১৫-২০ টাকায় কমদামে কেটেও গ্রাহক পাওয়া দুস্কর তবে আমার সারাদিনে ২০০-৩০০ টাকা উপার্জন হয় তা দিয়ে কোন রকমে সংসার চালাই।

ভ্রাম্যমান ভাবে চুল কাটাতে আসা সালাম হোসেন, জাহিদ আলী, সোহাগ হোসেনসহ জানান, আমি এখানেই দীর্ঘদিন ধরে চুল কাটাঁই, বর্তমানে আধুনিক সেলুন থাকলেও দাম অতিরিক্ত তাই এখানে সাশ্রয়ী এবং আমার ভালো লাগে তাই এখানে আসি।

এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মিজানুর রহমান মজনু জানান, কালের বিবর্তনে পিড়িতে বসে চুল কাটার দৃশ্য হাটে বাজারে তেমন একটা চোখে পড়েনা, তবে একটা সময় ছিল বাবার হাত ধরে পিড়িতে বসে চুল কাটাঁতে যেতাম কিন্তু বর্তমানে আধুনিকতার ছোয়ায় শহর ও গ্রামের বিভিন্ন স্থানে সেলুন গড়ে উঠেছে। অধিকাংশ মানুষ এই সেলুন গুলোতেই চুল কাটাঁতে অভ্যস্ত হয়ে পড়েছে।

তিনি আরোও বলেন, আমরা হাট-বাজারে পিড়িঁতে বসে চুল কাটার এই দৃশ্য দেখলেও এমন একটা সময় আসবে যেটা নতুন প্রজন্মের কাছে গল্পের মতো মনে হবে।


এই বিভাগের আরো খবর