শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কায়রোতে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭:১৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : মিসরের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে মিসরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত (২৮ জুলাই) কায়রোর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়।

মিসরীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার অংশ হিসেবে দূতাবাস এ সেমিনারের আয়োজন করে। মিসরের রাজধানী কায়রো’র রামসিস হিলটন হোটেলে আয়োজিত এ সেমিনারে মিসরের বিভিন্ন কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী, টিভি চ্যানেল’র সংবাদকর্মী, মিসরে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীবৃন্দ, মিসর সরকারের পদস্থ ব্যক্তিবর্গ, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম স্বাগত বক্তৃতায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও মিসরের মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের অমিত অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সম্ভাব্য সকল ক্ষেত্র বিশেষ করে ‘সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে’ সেসব বিষয়ে আলোকপাত করেন।

শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মিসরের এ্যাপারেল এক্সপোর্ট কাউন্সেলের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা এবং ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।

এ্যাপারেল এক্সপোর্ট কাউন্সেলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের চলমান ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও নীতি, প্রতিযোগিতামূলক শ্রম ব্যয় প্রভৃতি বিবেচনায় বাংলাদেশ মিসরীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যস্থল হতে পারে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের জন্য প্রদত্ব আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে মিসরীয় বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেন।

সেমিনার অংশগ্রহণকারি আরব উইমেন ইনভেস্টরস ইউনিয়ন’র প্রেসিডেন্ট তার বক্তৃতায় বাংলাদেশে নারীর ক্ষমতায়ণ সম্পর্কে আলোকপাত করেন এবং এ ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন। অনুষ্ঠানে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক অগ্রগতির উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর