কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্য আটক।
সোমবার ২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মাছ বাজারের সামনে থেকে মোটরসাইকেলসহ তাদের আটক করেছে ।
আটক মোঃ রাসেল (২২) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার টেবলাই বাজার এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ মমিনুল হাসান (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দামাউরা এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গত তারিখ ১৩ গত জানুয়ারি জাকির হোসেনের বসত বাড়ীর ঠিকানা কুলিয়ারচর পূর্ব গাইলকাটা এলাকার আধা পাকা চৌচালা টিনের ঘরের গেইটের সামনে ব্যক্তির একটি নীল রংয়ের SUZUKI GIXXER SF CARBURETOR 155CC একটি আইফোন এক্সআর চুরি হয়ে যায়।চুরি হওয়া মাল ফেরত পেতে জাকির হোসেনের কুলিয়ারচর থানায় মামলা দায়ে করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তায় মোটরসাইকেলসহ স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।