কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার রাতে গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে বীর শহীদদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জের সর্বস্থরের হাজারো মানুষ।
রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো:মাজহারুল ইসলাম শ্রদ্ধা জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা শ্রদ্ধা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।