কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি ২ অভি যান চালিয়ে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামী মোঃ কাউছার(২১) আটক।
বিবরণে জানা যায় কাউছার(২১) কলেজ ছাত্রী প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া বাসায় উঠে। ভাড়া বাসায় গত ২০ আগস্ট ধর্ষক বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। বাদী নিজে কিশোরগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ছায়াতদন্ত পলাতক ধর্ষক আটকে তৎপর হয়।
র্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানান
র্যাব-১ উত্তরা ঢাকা’র সহায়তায় ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ধর্ষক মোঃ কাউছারকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।