কিশোরগঞ্জ ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষক ভুট্টার গাছের যত্ন নিচ্ছে ।
জেলার ১৩ উপজেলায় ১১ হাজার ৮৪৫ হেক্টর চাষ করা হয়েছে। জেলায় এ বছর কিশোরগঞ্জ সদর ৫৮০ হেক্টর হোসেনপুর ২৫০ হেক্টর পাকুন্দিয়া ৬৬০হেক্টর কটিয়াদি ৩৮০ হেক্টর করিমগঞ্জ ৩৪৫ হেক্টর তাড়াইল ৬১ হেক্টর ইটনা ৬৯৫ হেক্টর মিঠামইন ২৭৫০ হেক্টর নিকলী ৩০৮০ হেক্টর অষ্টগ্রাম বাজিতপুর ১৯২০হেক্টর কুলিয়ারচর ৯০ ভৈরব ৬৪হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভুট্টা চাষে উপজেলার কৃষক বেশি ঝুঁকে পড়ছে। ভুট্টা চাষে খরচ কম ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি হচ্ছে। ভুট্টা থেকে মাছ ও গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাদিকুর রহমান জানান ভুট্টা চাষে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। ভুট্টার রোগ-পোকামাকড় দমন ও অধিক ফলনের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে । ভুট্টার গাছে গাছে ফুল ও ফল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না আসলে ভুট্টার বাম্পার ফলনের আশা করছি।