কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলা শহরের খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের দেওয়াল ভেঙ্গে আটকে থাকা দশ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার আনোয়ারা চট্টগ্রাম জেলার উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা বিয়ের বর জোনায়েদ তারেক (৩৫) বরযাত্রী আতিকুর রহমান (৪০) মিনহাজ ইবনে ফারুক (৩০) মোনতাছির (২৫) ইয়াহিয়া তানভীর (২০) রাইছুস সালেহীন (৩৫) রেজওয়ানুল হক (৩৯) জারিফ (৩২) এমদাদ (৪০) ও হুমায়ুন কবির (৩০)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, ৮ জানুয়ারি বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটনে রাত্রিযাপন করেন। বিয়ে শেষে পৌনে ৩টার দিকে হোটেলটি থেকে নিচে নামতে গিয়ে ব্যবহৃত লিফটটিতে দশ জন উঠেন। দশ জন ওঠায় লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটে আটকা পড়ে । তাদের উদ্ধার করতে হোটেল মালিক বিষয়টি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এক পর্যায়ে হোটেল শেরাটনের নিচতলার একটি দেওয়াল ভেঙ্গে লিফটে আটকে থাকা বরসহ দশ জনকে দেওয়াল ভেঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।