কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য সচেতনতামূলক কর্মসূচী লিফলেট বিতরণও করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো রমজান আলী উপ পরিচালক স্থানয়ী সরকার (উপ সচিব) কিশোরগঞ্জ পৌর সভার প্রশাসক জেবুন নাহার শাম্মী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো রফিকুল ইসলাম।
বক্তরা বলেন ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। প্রয়োজন শুধু কিছু নিয়মিত সতর্কতা ও পরিচ্ছন্নতা জমে থাকা পানি সরিয়ে ফেলা মশার প্রজননস্থল ধ্বংস করা ঘুমের সময় মশারি ব্যবহার মাধ্যমে সহজে রোগটি প্রতিরোধ করতে পারি। অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণ করা হয়।