শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কী ঝুঁকি তৈরি হচ্ছে? নগদ নির্ভরতা বাড়ছে, বিনিয়োগে অনীহা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : ঈদুল আজহা এবং ব্যাংক খাত নিয়ে নানা গুজব ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের মে মাস শেষে দেশের বাজারে নগদ টাকার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মে মাস শেষে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা, যা এপ্রিলের তুলনায় ১৬ হাজার ৪১২ কোটি টাকা বেশি।

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে মানুষের মধ্যে নগদ টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক খাত নিয়ে উদ্বেগ।

বিশেষ করে ছয়টি ইসলামী ব্যাংকের একীভূত হওয়ার সম্ভাবনা এবং কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজব, যা গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে অনেকে তাঁদের আমানত তুলে নগদ অর্থ রাখার দিকে ঝুঁকেছেন।

আগেও ঘটেছে এমন প্রবণতা : এই প্রবণতা নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেও ঈদুল ফিতরের আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।

তখন এক মাসে নগদ টাকার পরিমাণ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। যদিও এপ্রিল মাসে তার একটি বড় অংশ ব্যাংকিং খাতে ফিরে আসে, প্রায় ১৯ হাজার কোটি টাকা।

পরিসংখ্যানে নগদের উল্লম্ফন : ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা ১১ মাস নগদ টাকার প্রবাহ বেড়েছিল। এরপর ছয় মাস কিছুটা কমলেও সেটি ছিল সামান্য, মাত্র ২০ হাজার ৯৩৯ কোটি টাকা।

আগস্টে যেখানে নগদ অর্থের পরিমাণ ছিল দুই লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি টাকা, সেটি মে ২০২৫-এ বেড়ে দাঁড়ায় দুই লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটিতে।

আমানতের চিত্র : একই সময় মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩২ হাজার ৬৫ কোটি টাকা, যা এপ্রিলের তুলনায় ১১ হাজার ৯৬৪ কোটি টাকা বেশি। বছরে হিসাব করলে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৭৩ শতাংশ। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব ব্যাংকের চিত্র এক নয়, কিছু কিছু ব্যাংকে এখনো আমানত উত্তোলনের চাপ রয়েছে।

আস্থার সংকট ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ : বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে লুটপাট, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে।

ফলে অনেকে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছেন। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা এসেছে, তবে ঈদ ও অনিশ্চয়তার কারণে নগদ টাকার ওপর মানুষের নির্ভরতা বাড়ছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর