বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কৃষি ব্যাংকের ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জন উদযাপন

অর্থনৈতিক প্রতিবেদক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৭:২০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স সংগ্রহে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করে, যা সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রাহক হিসেবে একটি গৌরবময় মাইলফলক।

এই ঐতিহাসিক গৌরবময় অর্জন আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশ কৃষি ব্যাংক উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জনের মাধ্যমে এই সফলতা লাভ করেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আধুনিক ব্যাংকিং সেবা এবং প্রবাসীদের প্রতি দায়িত্ববোধের ফলেই এই অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য শাখা ব্যবস্থাপকগণের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, বিভিন্ন রেমিট্যান্স হাউজের কান্ট্রি প্রতিনিধি ও এমএফআই এর প্রতিনিধি, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সিবিএ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর