বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের ব্যাচ নম্বর ৩৩ এর কর্মকর্তা ও কর্মকর্তা(ক্যাশ)গণের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬ ) মিরপুরে স্টাফ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বিকেবি স্টাফ কলেজ এর অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) এ.এইচ.এম.মাহবুবুল বাসেত ভূঞা এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হকসহ বিকেবি স্টাফ কলেজ কমপ্লেক্স এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।