জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেছেন, ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠার দুয়ার খুলেছে। গনতন্ত্রের পূর্নতা ফিরে পেতে নির্বাচনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি গতকাল সংক্ষিপ্ত এক সফরে দুবাই বিমান বন্দর পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। দুবাই বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এয়াকুব সুনিক এর নেতৃত্বে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় দুবাই বিমান বন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন।
ব্যারিস্টার ফারজানা বলেন, প্রবাসীরা স্বার্থহীন দেশপ্রেমিক। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকা সব চাইতে বেশি। কিন্তু সেভাবে প্রবাসীরা মূল্য পাচ্ছে না। ভিসা জটিলতা নিরসন এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের সকল ইস্যু দূরীকরণের জন্য বিএনপি সরকারের কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে প্রবাসে জীবন যাপন করার কারনেই প্রবাসীদের এসব সমস্যার বিষয়ে তিনি অবগত আছেন। কাজেই আমরা মনে করি জনাব তারেক রহমান নেতৃত্বেই প্রবাসীদের সকল জটিলতার দ্রুত নিরসন হবে।
এসময় বিমান বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ, ফরিদ আলম, মহিন উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, শাহজান মিয়া, হাবিবুর রহমান, আবদুল সালাম, জাহিদ হোসেন, আমেনা বেগম, আমিরুল ইসলাম, সোহেল রানা, আব্দুল খালেক ইমন, সুমন, এজাজ, মাসুদ তানভীর, সাহেদ, মুন্না সহ অসংখ্যক নেতাকর্মী।