বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাপটিলের অবিশ্বাস্য ক্যাচ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Martin-Guptill-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

খেলাধুলা ডেস্ক : অবিশ্বাস্য এক ক্যাচ নিলেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল! তার কাণ্ড দেখে ক্রিড়াপ্রেমীদের চোখ ছানাবড়া। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তার অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্প্যাশে গাপটিল নিয়েছেন তাক লাগানো ক্যাচটি। অকল্যান্ড এসেসের ছুড়ে দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা।

অকল্যান্ড বোলার লুইস ডেলপোর্টের মাথার ওপর দিয়ে লং অনের দিকে বল তুলে মেরেছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ওপেনার জর্জ ওয়ার্কার। হয়তো ভেবেছিলেন ছক্কাই হয়ে যাবে।

 

আরও পড়ুন :  মাত্র দেড় মিনিটে ওয়ানডে ক্রিকেটারদের নাম বললেন গাজী আনিস (ভিডিও ভাইরাল)

 

কিন্তু দূর থেকে দৌড়ে এসে বাজপাখির মতো এক হাতেই ছোঁ মেরে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে নেন গাপটিল। এটা যে ক্যাচ হয়েছে, বিশ্বাস হচ্ছিল না ব্যাটসম্যান ওয়ার্কারেরও।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ওটা ছিল দ্বিতীয় উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮২ রানেই আটকে যায় দলটি, ম্যাচে তারা হেরেছে ১৭ রানে।

পরে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে আলোচনায় আসলেও অবশ্য নিজের আসল দায়িত্ব ব্যাটিংয়ে স্বরূপে দেখা যায়নি গাপটিলকে। ৩১ বলে ২৯ রানের ধীরগতির এক ইনিংস খেলেন অকল্যান্ড এসেস ওপেনার।

 


এই বিভাগের আরো খবর