গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের তুদবাটি নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের উপর শনিবার বিকাল ৩টায় ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১৫৬১৬৪) একটি মটর সাইকেল (ঢাকা মেট্রো-হ- ৫২৪৮২৮) কে চাপা দেয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে গেলে ১ জন নিহত ও ৩ জন আত হয়েছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিকাল পৌনে চারটার দিকে ২৫০ বেড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। আহত চার জন হলেন সেলিনা বেগম (৩৫), ইমাম হোসেন (৩৫), ইরান মজুমদার (৩০) ও বাসেন।
গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের আরএমও ডা.সঞ্জীব ধর জানিয়েছেন আহতদের মধ্যে ইরান মজুমদার মৃত্যুবরণ করেছেন । তিনি সদর উপজেলার সুলতানশাহী গ্রামের জালাল উদ্দিন মজুমদারের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।