মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চিকিৎসকদের নিয়ে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ ড্যাবের

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের চিকিৎসা পেশা ও চিকিৎসকদের নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব। রবিবার ( ৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন যে, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর টাকা খায়, যা চিকিৎসা ব্যয়কে ২০ শতাংশ বাড়িয়ে তোলে।’ তার এমন বক্তব্য চিকিৎসক সমাজের প্রতি অসম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে তার এমন বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ড্যাব নেতারা। এ ধরনের ঢালাও বক্তব্যের কারণে চিকিৎসক সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসার জন্য বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধি পাবে বলেও মনে করেন ড্যাব নেতারা। তাই ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে তার বক্তব্য প্রত্যহার করার আহ্বান জানিয়েছে ড্যাব।
বিবৃতিতে ড্যাব নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবসহ যেকোনও জাতীয় দুর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদেশের চিকিৎসকরা আমাদের আশেপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে। জনস্বার্থে চিকিৎসা পেশার উন্নতি নিয়ে সুচিন্তা ও ইতিবাচক কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান ড্যাব নেতারা।
তারা আরও বলেন, চিকিৎসা পেশা ও চিকিৎসক সমাজকে নিয়ে করা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ড্যাব তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এদেশের সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও চিকিৎসা পেশার সম্মান রক্ষায় কাজ করে যাবে।

 


এই বিভাগের আরো খবর