অনলাইন ডেস্ক: বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে চীন আমাদের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।’
দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহরে চেষ্টাও চালাচ্ছে বাংলাদেশ।
ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।
স্পুতনিক-ভি টিকাসহ বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা তিনটি।