বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চীন-তাইওয়ান উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ২:০১ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/USS-Theodore-Roosevelt-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছে। এর মাঝেই দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি নৌবহর প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সমুদ্রের স্বাধীনতার’ প্রতি জোর দিতেই এই অপারেশন চালানো হয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ চীন সাগরে তাদের নৌবহর প্রবেশ করেছে। একই দিন চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণপশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। তাইওয়ানে এতগুলো চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, নৌবহরটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। এই সাগরের বড় অংশই চীন নিজেদের বলে দাবি করে। বিবৃতিতে বলা হয় ‘সাগরের স্বাধীনতাকে নিশ্চিত করতে ও সমুদ্রের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্ব বিনির্মাণে’ এই নিয়মিত অপারেশন পরিচালনা করা হয়েছে।

নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডগ ভেরিসিমো বলেন, ‘সমুদ্রে আমার ৩০ বছরের নাবিকের অভিজ্ঞতায় দক্ষিণ চীন সাগর আবার দেখতে পারাটা দারুণ ব্যাপার ছিল।’

আরও পড়ুন : ট্রাম্পের মিথ্যাচার, ৪ বছরে ৩০ হাজারের বেশি

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই নৌবহরের কমান্ডারের কাছ থেকে এই বিবৃতি এলো। মঙ্গলবার বাইডেনের মনোনিত স্বরাষ্ট্রমন্ত্রী আন্থনী ব্লিঙ্কেন সিনেটে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য অন্য যে কোনো দেশের তুলনায় চায়না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।

চীন বারবার দাবি করে আসছে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো দক্ষিণ চীন সাগরে চীন অধিকৃত দ্বীপগুলোর কাছাকাছি চলে আসছে। এই অঞ্চলের জলসীমা নিয়ে চীনসহ ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও তাইওয়ানের মধ্যেও বিবাদ রয়েছে।

থিওডোর রুজভেল্ট রণতরীর সঙ্গে নৌবহরে টিকনডেরোগা শ্রেণির মিসাইল বহনকারী জাহাজ ইউএসএস বাঙ্কার হিল, আরলেইঘ বার্ক শ্রেণির মিসাইল বিধ্বংসী জাহাজ ইউএসএস রাসেল ও ইউএসএস জন ফিন ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানানোর পর থেকে চীনের উদ্বেগ বেড়ে গেছে। গত বছর ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাইওয়ানের বিমানে চড়ে পরিদর্শনকালে তাইওয়ান জলপ্রণালীর সীমারেখার কিছুটা ভিতরে ঢুকে পড়ে। বেসরকারিভাবে এটি চীন ও তাইওয়ানের নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিচিত।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।


এই বিভাগের আরো খবর