শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফি, আজ হারলেও যত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামছে।

টুর্নামেন্টে ব্যাটিং-বোলিংয়ে হতশ্রী থাকা নাজমুল হোসেন শান্ত ব্রিগেড যদিও মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরবে দেশে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেও আসবে প্রায় তিন কোটি টাকা।

আইসিসি এবার প্রাইজমানি বাড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা জানানো হয়েছে, রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকার অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। বাদ যাবে না অংশগ্রহন করা কোন দল।

প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা)। যার অর্থ বাংলাদেশ দলের ভাণ্ডারে ইতোমধ্যে তিন কোটি টাকা চলে এসেছে।

টাইগারদের ট্রফির মিশন মোটাদাগে ব্যর্থ হয়েছে। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। নূন্যতম লড়াইও জমাতে পারেনি। তবে শেষটি অর্থাৎ আজ পিন্ডিতে যদি পাকিস্তানের পিন্ডি চটকাতে পারেন শান্তরা, তবে টাকার পরিমাণ বাড়বে। তাও প্রায় অর্ধকোটি টাকার মতো।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পাকিস্তান বধ করা গেলে শান্তদের ৩ কোটি টাকার সঙ্গে যোগ হবে আরও ৪১ লাখ টাকা। পারফর্মে বেহাল দশা হলেও মোটাঅঙ্কের অর্থ নিয়ে ফিরছে শান্ত ব্রিগেড।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর