শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্পষ্ট লক্ষ্য ভিত্তিক বাজেট প্রস্তাব উপস্থাপনের জন্য সিপিডি’র প্রশংসা

অনলাইন ডেস্ক :
শনিবার, ১১ জুন, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শুক্রবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কিছু পয়েন্টের প্রশংসা করে উপস্থিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সুস্পষ্ট লক্ষ্য ভিত্তিক বাজেট গ্রহণের আহ্বান জানিয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এখানে একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের বিশ্লেষণ উপস্থাপনকালে বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি দৃষ্টিভঙ্গিতে নতুন, বরাদ্দের অগ্রাধিকারে নমনীয় এবং বাজেট ব্যবস্থার ক্ষেত্রে সুস্পষ্ট লক্ষ্য ভিত্তিক হওয়া প্রয়োজন। সিপিডি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর তার বিশ্লেষণ উপস্থাপনের ব্রিফিংয়ের আয়োজন করে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কোভিড-১৯ -এর প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী সংকট বিবেচনা করে ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন। বাজেট বক্তৃতার কথা উল্লেখ করে ফাহমিদা খাতুন দেশে নিম্ন ও সীমিত উপার্জনকারীদের সুরক্ষায় উপযুক্ত রাজস্ব নীতি প্রয়োগের ওপর জোর দেন।
তিনি বলেন, “সিপিডি এর আগেও দেশের নিম্ন ও সীমিত উপার্জনকারীদের সুরক্ষার প্রয়োজনীয়তা এবং জিডিপি প্রবৃদ্ধির ভাবাবেগ থেকে বেরিয়ে এসে মূল্যস্ফীতি ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর জোর দিয়েছে।” তিনি আমদানি ও অভ্যন্তরীণ উভয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলিতে কর রেয়াত দেয়ার এবং দেশের নিম্ন ও সীমিত উপার্জনকারীদের সুরক্ষার জন্য মধ্যম আয়ের গোষ্ঠীগুলিকে কর ছাড় দেয়ার সুপারিশ করেন।

তিনি পেট্রোলিয়াম পণ্য, বিদ্যুৎ, গ্যাস এবং সারের নিয়ন্ত্রিত মূল্য বজায় রাখার লক্ষ্যে ভর্তুকির জন্য পর্যাপ্ত সম্পদ বরাদ্দ করার পরামর্শ দেন এবং কভারেজ ও মাথাপিছু বরাদ্দের পরিমাণ উভয় ক্ষেত্রেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সম্প্রসারণ করার আহ্বান জানান।
সিপিডি মনে করে, বাজেটে কিছু স্বাগত জানানোর মতো পদক্ষেপ নেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয় ও চ্যালেঞ্জগুলি চিহ্নিতকরণ, অতীতের প্রতিশ্রুতির বিষয়ে অগ্রগতি সম্পর্কে জবাবদিহিতা প্রকাশ করা; দেশীয় শিল্প রক্ষার জন্য আর্থিক ব্যবস্থার ধারাবাহিকতা; রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে কর কাঠামোর সমন্বয়; এবং অপেক্ষাকৃত কম নির্বাচনমুখী অঙ্গীকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম এবং এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি নিশ্চিত করে শিশুদের স্বার্থ সুরক্ষিত করতে শিশুদের জন্য বাজেটে বরাদ্দের ওপর জোর দেন।তিনি আরো বলেন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি নিশ্চিত করার মাধ্যমে শিশু বাজেট বরাদ্দ শিশুদের স্বার্থ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খোন্দকার গোলাম মোয়াজ্জেম নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে ব্যক্তির জন্য করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০ টাকা করার আহ্বান জানান।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর