বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আলেমদের ভূমিকা অপরিসীম : ধর্ম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১:৫৫ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/islam-minister-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : সমাজের সর্বস্তরের মানুষের কাছে মসজিদের ইমাম-খতীব ও আলেম সমাজের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি আরও বলেন, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানরা মসজিদের ইমাম-খতীব ও আলেম সমাজের পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করে থাকেন। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অপরাধ নিয়ন্ত্রণে আলেমরা অপরিসীম ভূমিকা রাখতে পারেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাউন্টার টেররিজম এবং আন্তর্জাতিক অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় আয়োজিত ‘Prevent Violent Extremism through Significant Religious Engagement’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে কিছু স্বার্থান্বেষীচক্র সমাজের তরুণ ও যুব সমাজকে ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে পরিচালিত করে থাকে। ধর্মের পর্যাপ্ত ও সঠিক জ্ঞান না থাকায় তারা বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর মাধ্যমে আমাদের পবিত্র ইসলাম ধর্মের দুর্নাম করে এবং সমাজ, রাষ্ট্র ও মানুষের ক্ষতি করে। সাধারণ নিরীহ ও নিরাপরাধ মানুষের জীবন বিপন্ন করে তোলে। তাই যুবসমাজকে ধর্মের সঠিক জ্ঞান দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত করে সমাজের মূলধারায় পরিচালিত করতে ইমাম, খতিব ও আলেম সমাজকে নিয়মিতভাবে জুমার খুতবাসহ বিভিন্ন বয়ানে সচেতনতামূলক আলোচনা অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদি কার্যক্রম ইসলামে সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। মানবতার ধ্বংস সাধন করে এমন কোন কাজ ইসলাম সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই, সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা সঠিক ভাবে তুলে ধরে তরুণ ও যুব সমাজকে সচেতন করতে ইমামদে ও আলেমদেরকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এবং আন্তর্জাতিক অপরাধ দমন ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।


এই বিভাগের আরো খবর