শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরব হবে না।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক, আমরা তা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করব না। তবে, বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, বেদ, ত্রিপিটক ও বাইবেলের পাঠের পর বিএনপি দলীয় সংগীত পরিবেশিত হয়।

ফ্যামিলি কার্ড বিতরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৭ জন নারীর হাতে কার্ড তুলে দেন। পরে ল্যাপটপে একটি বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে উপকারভোগীদের কাছে নগদ অর্থ চলে যায়। অনুষ্ঠানে করতালিতে মুখরিত হয়ে ওঠে স্থানীয় মাঠ।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা একটি দায়িত্বশীল সরকার, যা জনগণ ও দেশের জন্য কাজ করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে জবাবদিহি রাখবে। নির্বাচনের পূর্বে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তারই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হয়েছে।”

তিনি নির্বাচনের সময়ে ব্যবহৃত স্লোগান ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ দিয়ে নিজের বক্তব্যের সমাপ্তি টানেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর