রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

জামালপুরে কূখ্যাত মাদকব্যবসায়ী অপারেশন ডেভিল হান্টের কাছে আটক

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

জামালপুরে বহু সমালোচিত কূখ্যাত মাদকব্যবসায়ী জিয়াউল হককে আজ বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে অপারেশন ডেভিল হান্ট আটক করেছে।

জানা যায় ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে একাধীক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের বাসিন্দা মৃত জহুরুল হকের পুত্র জিয়াউল হক যৌথবাহিনীর হাতে আটক হয়।

আটক জিয়াউল হক জানায় সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা টেবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন।

মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। তিনি শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকেন। তিনি বলেন তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতা, কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধীক ব্যক্তি বলেন জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে থাকেন। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে থাকে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আইনের ফাঁকফোকর দিয়ে সে যেনো বেরিয়ে আসতে না পারে এ দাবিও জানান সবাই।

সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর খবর পেয়ে এলাকার শত শত মানুষ জিয়াউলের বাড়ির চারপাশে ভীড় করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক মাদকব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরো খবর