বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রথম নারী ডিসি

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/morsheda-jaman-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : উত্তরের জেলা জামালপুরে প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগাদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জামালপুর জেলা গঠিত হওয়ার পর ৪৩ বছরের মধ্যে তিনিই হবেন জামালপুরে প্রথম নারী ডিসি। একই আদেশে জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদ এনামুল হক ২০১৯ সালের ২৬ আগস্ট জামালপুর ডিসি হিসেবে যোগ দেন। তিনি এখানে যোগ দেওয়ার সময় থেকে মাত্র এক বছর পাঁচ মাস সময়ের মধ্যে জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকি এবং প্রশাসনিক কাজে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ একজন জনবান্ধব প্রশাসক হিসেবে সমাদৃত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগাদেশ অনুযায়ী তিনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ডিসি হিসেবে যোগ দেবেন। একই আদেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামানকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা গঠিত হওয়ার সময় ১৯৭৮ সালে জামালপুরের প্রথম ডিসি নিয়োগ পান মো. নূরুল ইসলাম। এরপর দীর্ঘ ৪৩ বছরের মধ্যে বিদায়ীসহ জামালপুরে ২৫ জন ডিসির মধ্যে কোনো নারী নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এ জেলায় প্রথম নারী ডিসি হিসেবে যোগ দিয়েছেন মুর্শেদা জামান।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর