রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

জামালপুরে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে জ্যান্ত গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত গাঁজা চাষী সাইফুল ইসলাম (৪৮) উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গনী ডাঙ্গা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।

আজ বুধবার দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়ান্দা শাখা -১ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানাধীন ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গনী ডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ভুট্টা ক্ষেতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ও এসআই(নিঃ)/মোঃ আব্দুল আউয়াল র নেতৃত্বে ভুট্টা ক্ষেতে রোপণকৃত দুটি গাঁজা গাছ জব্দ করা হয় এবং গাঁজা চাষী সাইফুল ইসলাম কে আটক করা হয়। জব্দকৃত গাঁজা গাছের ওজন ১ কেজি ৫০০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে। তিনি আরও জানান, জামালপুর জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।


এই বিভাগের আরো খবর