১০ইডিসেম্বর-জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে^ গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু প্রমুখ।
এ ছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।