মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

টমটম ছিনতাইয়ে নারীর ফাঁদ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:১৫ অপরাহ্ন

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে:
ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের জন্য নারীর ফাঁদ ব্যবহার করা হয়। ইজিবাইক চালক আলমগীরকে নারীর প্রলোভন দেখিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে যান ঘাতকরা। সেখানে একটি দোকানে আলমগীরকে ঝালমুড়ি খাওয়ায়। এরপর উদ্যানের ভেতরে একটি টিলায় নিয়ে তিন ঘাতক মিলে তাকে হত্যা করে। আলমগীরের ইজিবাইকটি নিয়ে যায় বানিয়াচং উপজেলায়। সেখানে অন্য একজনের কাছে ইজিবাইকটি ৬০ হাজার টাকায় বিক্রি করে ভাগবাটোয়ার করে নেয়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে গহীণ অরণ্যে নিয়ে চালককে হত্যার পর ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে পুলিশের হাতে আটক তিনজন। জবানবন্দিতে তারা চালককে হত্যার কথা স্বীকার করেছে। গত সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনি ও রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। তারা হচ্ছে জেলার মাধবপুর উপজেলার খড়কি গ্রামের বাবুল মিয়ার ছেলে রোকন মিয়া (৩০), একই উপজেলার বেজুড়া গ্রামের ছফন উদ্দিনের ছেলে মুসলিম মিয়া (২৭) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে সোহেল মিয়া (৪০)। নিহত ইজিবাইক চালক আলমগীর মিয়া মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ২০১৯ সালের ১৭ জুলাই সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে একটি টিলা থেকে শরীরের ৯০ শতাংশ গলিত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের ৬ মাস পর চলতি বছরের ১৪ জানুয়ারি নিহত আলমগীরের পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর তার মোবাইল ফোনের কল তালিকার সূত্র ধরে গত ১৮ ডিসেম্বর চুনারুঘাট থেকে মুসলিম ও ২০ ডিসেম্বর বানিয়াচং উপজেলা থেকে রোকন এবং সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা প্রাথমিকভাবে দোষ স্বীকার করে। আদালতের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ঘটনার দিন ঘাতকেরা ইজিবাইক চালক আলমগীরকে নারীর প্রলোভন দেখিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে যান। সেখানে একটি দোকানে আলমগীরকে ঝালমুড়ি খাওয়ায়। এরপর উদ্যানের ভেতরে একটি টিলায় নিয়ে তিন জন মিলে তাকে হত্যা করে। পরে তারা আলমগীরের ইজিবাইকটি নিয়ে যায় বানিয়াচং উপজেলায়। সেখানে অন্য একজনের কাছে ইজিবাইকটি ৬০ হাজার টাকায় বিক্রি করে তারা ভাগবাটোয়ার করে নেয়।


এই বিভাগের আরো খবর