রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ট্রেড লাইসেন্স ছাড়া খোলা যাবে ব্যাংক হিসাব

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
ট্রেড লাইসেন্স ছাড়াই এখন থেকে ব্যাংক হিসাব খুলতে পারবেন ছোট ব্যবসায়ীরা। ব্যক্তিপর্যায়ের ছোট উদ্যোক্তারা বাণিজ্যিক উদ্দেশে এই হিসাবে লেনদেনে করতে পারবেন। হিসাবটির নাম হবে ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’ বা ‘ব্যক্তিক রিটেইল হিসাব’। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ই-ওয়ালেট সেবা প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোতে (পিএসপি) এই হিসাব খোলা যাবে। ই-কেওয়াইসি ও ব্যাংক হিসাব খুলতে যেসব কাগজপত্র দরকার হয়, সেগুলো জমা দিলেই ব্যক্তিগত রিটেইল হিসাব খোলা যাবে। এই হিসাবে খুলতে কোনো খরচ দিতে হবে না। এছাড়া, লেনদেনের ওপর ঋণও মিলবে। হিসাবটি এমএফএসে হলেও টাকা উত্তোলন খরচ কম হবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. মেজবাউল হক বলেন, ট্রেড লাইসেন্স ছাড়াই ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’ খোলার সুযোগ রয়েছে। ছোট ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি নির্দেশনা রয়েছে। তিনি বলেন, ব্যাংক, এমএফএস ও পিএসপি সেবায় এ হিসাব খুলতে পরবেন। শনিবার এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) উদ্যোগে দেশের ব্যাংক, এমএফএস ও পিএসপির প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার হয়। সেখানে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তিনি জানান, এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ‌‌‘ব্যক্তিক রিটেইল হিসাব’ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সেখানে বিস্তারিত বলা আছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ‘ব্যক্তিক রিটেইল হিসাব’ খুলতে কোনো ধরনের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। ই-কেওয়াইসি ও ব্যাংক হিসাব খুলতে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেগুলো জমা দিতে হবে। এটি চলতি হিসাবের মতোই পরিচালিত হবে। বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা যাবে এ হিসাব। তবে এ হিসাবের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না। এ হিসাবের এককালীন স্থিতি হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক কর্মশালায় ব্যক্তিক রিটেইল হিসাবের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘যাঁদের কোনো ট্রেড লাইসেন্স নেই, তাদের জন্য এই হিসাব। আবার তারা ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে হিসাব খুলতে আসবেন তেমনটা নাও হতে পারে। বরং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ক্ষুদ্র-অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যেতে হবে। তাদের ডিজিটাল পেমেন্ট ও ক্যাশলেস সোসাইটি সম্পর্কে বোঝাতে হবে। কাজটি কঠিন হলেও একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার জন্য এর বিকল্প নেই।’ কারা হিসাব খুলতে পারবেন অতি ক্ষুদ্র ব্যবসায়ী যেমন- মুদি দোকানি, ভাসমান খাদ্যপণ্য বিক্রেতা, বাস-সিএনজি-রিকশাচালক, ফুচকা-চটপটি বিক্রেতা, ফেসবুকে বিভিন্ন পণ্য ও সেবা বিক্রেতা বা বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত সেবা প্রদানকারী ব্যক্তিরা এই হিসাব খুলতে পারবেন। হিসাবটি খোলার জন্য জাতীয় পরিচয়পত্রের এক কপি অনুলিপি ও পেশার প্রমাণপত্র দিলেই হবে। পেশার প্রমাণপত্রের জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয়। স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির দেওয়া বৈধ কাগজ হলেই হবে। বিনা খরচে এই হিসাব খুলে দেবে দেশের সব ব্যাংক, এমএফএস ও পিএসপি সেবাদাতা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা রাশেদ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর