শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

ডুমুরিয়ায় নিসচা’র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ, ডুমুরিয়া
শনিবার, ৪ মে, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার ৫৪ সদস্য ৯ পৃষ্ঠপোষক ও ৭ উপদেষ্টা বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১ টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বিশ্বাস এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল,খুলনা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)প্রকৌঃ তানভীর আহমেদ,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা,খুলনা জেলা ট্রাফিক পুলিশের (টিআই) মোঃ মোজাম্মেল হক।এসময় আরও উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা,বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সন্তান সরদার রাকিবুজ্জামান,সমাজ সেবক মোঃ মুনিমুর রহমান নয়ন,যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ।

পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন যারা,সভাপতি খান মহিদুল ইসলাম,সহ-সভাপতি মোঃ শাহাজান জমাদ্দার,গাজী আব্দুল আজিজ,শেখ ওমর ফারুক,সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন বিশ্বাস,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইজ্জাত আলী মোড়ল,শেখ আসাদুজ্জামান মিন্টু,মোঃ জুলফিকার আলী ভূট্ট,কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম সরদার সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,দপ্তর সম্পাদক সবুজ কুমার দাশ,প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,প্রকাশনা সম্পাদক সরদার বাদশা,দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,আইন বিষয়ক সম্পাদক শেখ মোশাররফ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত,সমাজ কল্যান সম্পাদক মোঃ আব্দুল্লাহ খান, মহিলা বিষয়ক সম্পাদক শীলা রানী মন্ডল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহম্মেদ এবং ৩৫ জন কার্যকারী সদস্যসহ মোট ৫৪ সদস্য নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন। অনুষ্ঠানে কমিটিতে থাকা ৩ জন সদস্যকে সড়কে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্রেস্ট প্রদান শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর