মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪১ পূর্বাহ্ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের গ্য্রাজুয়েশন সেরিমনি শনিবার (১৮ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন ইডিএক্সেল বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যাবস্থাপক আল মামুন বিন কুদ্দুস, কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহানা খান। গ্র্যাজুয়েশন সেরিমনিতে ৪৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময় পার করছি। এই সময়ে সভ্যতার বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো কখনো আমাদের জন্য ভালো হলেও চাকরির ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি শিল্প বিপ্লবই চাকরির ক্ষেত্র সংকুচিত করে এবং নতুন নতুন সম্ভাবনার জন্ম দেয়। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ ছয় বছর পর পরিস্থিতি এমন থাকবে না। রোবট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি পুরো চাকরির ক্ষেত্রকেই পাল্টে দেবে। প্রযুক্তি ও যন্ত্রপাতিই মানুষের মতো কাজ করবে।
ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়া ৭০% শিক্ষার্থীই আসে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে বিদেশি বিশ্ববিদ্যালয়ের জন্য দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। তারা এখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালাতে পারবে। ইতিমধ্যে অষ্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মনাশ ইউনিভার্সিটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া গ্রিন উইচ ইউনিভার্সিটিও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির মাধ্যমে খুব শিগরিইকাংক্রম শুরু করবে বলেও তিনি জানান।-প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর