শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

তরুণ কবি ক্যাটাগরিতে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন মালেক মুস্তাকিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮:২৮ অপরাহ্ন

সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তরুণ কবি মালেক মুস্তাকিম পেলেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩’।

সোমবার (১৬ জুলাই) গুলশানে অনুষ্ঠিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) মালেক মুস্তাকিমের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। সোমবার ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও তরুণ কবি মালেক মুস্তাকিম ‍সহ আরও ৪ জন চিন্তাসূত্র সাহিত্যপুরস্কার-২০২৩-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন প্রবন্ধে মহীবুল আজিজ, কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে হাসান অরিন্দম ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ।

এই প্রসঙ্গে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ শাখায় এই ৫ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

পুরস্কারপ্রাপ্ত মালেক মুস্তাকিমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্

মালেক মুস্তাকিম: মালেক মুস্তাকিমের জন্ম ১৯৮৫ সালের ১ মে, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। তার পিতার নাম ইসহাক উদ্দিন, মাতা কোহিনুর বেগম। পিতামাতার কনিষ্ঠ সন্তান। মালেক মুস্তাকিমের পড়ালেখার হাতেখড়ি গান্ধাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। উচ্চ মাধ্যমিক পড়েছেন ঢাকা কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

মালেক মুস্তাকিম এসময়ের একজন তরুণ কবি। নিজেকে ভেঙ্গেচুরে প্রতিনিয়ত নতুন করে নির্মাণ করে চলেছেন। কবিতায় তিনি তৈরি করেছেন নিজস্ব স্বর, ভাষা ও ভঙ্গি। এজন্য খুব সহজেই তার কবিতাকে অন্যদের চেয়ে আলাদা করে চেনা যায়। শব্দ, বাক্য আর ব্যতিক্রমী ভাবনা নিয়ে খেলতে ভালবাসেন। পেশা সরকারি চাকরি, নেশা তার লেখালেখি। সাহিত্য সাময়িকী ও ছোট কাগজে নিয়মিত লিখছেন। প্রকাশিত কবিতার বই: ভুলের ভূগোল; বিষণ্নতাবিরোধী চুম্বনগুলি; তোমার সাথে হাঁটে আমার ছায়া; ঘুণপোকা মন; একান্ত পাপগুচ্ছ; এবং আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে।

উল্লেখ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ। এই ওয়েবম্যাগে বিশুদ্ধ সাহিত্য চর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রবর্তন করা হয় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও সনদ।

২০২১ সালে তিন শাখায় তিন জনকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তজনরা হলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।

২০২২ সালে ছয় শাখায় ছয় জনকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তজনরা হলেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।


এই বিভাগের আরো খবর