শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

তারেক রহমান এখন আরো পরিপক্ব ও যোগ্য নেতা : মান্না

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ১৫ বছর আগের তারেক রহমান এবং বর্তমানের তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ বছর আগে তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি।

এখন আমি তাকে অনেক বেশি পরিপক্ব ও যোগ্য মনে করি। এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে। এ কথা শুনে হয়তো কোনো দল বলবে, আমার কোনো ধান্দা আছে। কিন্তু আমার কোনো স্বার্থ নেই।

আমি দল থেকে চলে গেছি, নিজে নতুন দল গঠন করেছি। সরকারি দলে যাওয়ার সুযোগ থাকলেও যাইনি।’

তারেক রহমানের পরিবর্তনের প্রসঙ্গে মান্না বলেন, ‘তার মধ্যে এখন নম্রতা এসেছে, তবে তিনি কঠোর সিদ্ধান্তও নিতে পারেন, এটা দলের জন্য প্রয়োজন। লিডার হতে হলে এমনই হওয়া উচিত– যার ভেতরটা স্বচ্ছ, আবার প্রয়োজনে কঠোরতা দেখাতে পারে।’

বিএনপির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি বিএনপি করি না। তবে বিএনপির জেতার সম্ভবনা অনেক। আমি চাই বিএনপি ২০০ আসন পেয়ে সংসদ যাক এবং বাকি ১০০ আসন অন্য দলগুলোকে ছেড়ে দেক। এতে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাবে।

মান্না আরো বলেন, ‘বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেদেরও বদলাতে হবে।

বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছে। তারেক রহমান যদি দলের নেতা হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে বুঝতে হবে—তিনি কি একক কর্তৃত্বে যাবেন, নাকি সম্মিলিত নেতৃত্বে?’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর