রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দাম কমেছে ডিমের, কাঁচামরিচে ‘ডাবল সেঞ্চুরি’

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৫ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: কয়েক দফা বাড়ার পর রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে ডিমের দাম। তবে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। এক লাফে কাঁচামরিচের দাম বেড়ে কেজি ২০০ টাকা ছাড়িয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যার প্রভাবে চলতি মাসে ডিমের দাম কয়েক দফা বাড়ে। মাসের শুরুতে ৯০ থেকে ৯৫ টাকা ডজন বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিমের দাম কয়েক দফা বেড়ে ১২৫ টাকায় উঠে যায়।

অবশ্য মুদি দোকানে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। মুদি দোকানে প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা। যা চলতি মাসের শুরুর দিকে ছিল ৮ টাকা। ফার্মের মুরগির ডিমের পাশাপাশি হাঁসের ডিমের দামও কিছুটা কমেছে। গত শুক্রবার এক ডজন হাঁসের ডিম ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

ডিমের দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার একডজন ডিম ১২৫ টাকায় বিক্রি করেছি। রোববার ও আজ পাইকারি বাজার থেকে কিছুটা কম দামে ডিম কিনতে পেরেছি। তাই দু’দিন ধরে ডিমের ডজন বিক্রি করছি ১১৫ টাকা।

কারওয়ানবাজারের ব্যবসায়ী লিয়াকত বলেন, বন্যার কারণে বাজারে ডিমের সরবরাহ কিছুটা কমে গিয়েছিল। এ জন্য কয়েক দফা দাম বাড়ে। এখন বন্যা পরিস্থিতি ভালো হওয়ায় ডিমের সরবরাহ বেড়েছে। ফলে দামও কিছুটা কমেছে। আশা করছি, সামনে ডিমের দাম আরও একটু কমবে।

কাঁচামরিচের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী মো. মিলন বলেন, আড়তে মরিচ খুব কম এসেছে। অনেক খোঁজাখুঁজি করে মাত্র ৩ কেজি মরিচ আনতে পেরেছি। দাম পড়েছে রোববারের তুলনায় দ্বিগুণ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে মরিচের দাম আরও বাড়বে।

এ বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী জামিল বলেন, কয়েকদিনের বৃষ্টিতে মরিচের ক্ষেতের অনেক ক্ষতি হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই বাজারে মরিচের সরবরাহ কমেছে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক। বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে কাঁচামরিচের দাম আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরো খবর