শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

জাহিদ হোসেন, দিনাজপুর
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

দিনাজপুরে ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরিফ বলেছেন, আগামী ১৫ মার্চ দিনাজপুর জেলায় ৩ লাখ ৮২ হাজার ৯০৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

১২ মার্চ আজ বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ে, দিনাজপুর এর আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি সাংবাদিকদের আরোও জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪০ হাজার ৭৬৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১৪১ জন মোট ৩ লাখ ৮২ হাজার ৯০৮ জন কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র খোলা হবে ১৫টি, অস্থায়ী কেন্দ্র ২৫৮৯ টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১২টি, মোট ২৬১৬টি। মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবী সংখ্যা এইচ এ ১৭৯ জন, এফ ডাব্লিউ এ ৩৯৪ জন। স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫২৩২ জন মোট ৫৮০৫ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে।

এসময় দিনাজপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমওসিএস হোসেন মোহাম্মদ নাহিদ প্লাবন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর