শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাহিদ হোসেন, দিনাজপুর
সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিনাজপুর এর আয়োজনে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন করা হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো ১০ মার্চ-২০২৫ আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বর্ণাঢ্য র‌্যালী। দিনাজপুর বড় মাঠে আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি পুলিশ ইন্সপেক্টর পরিমল চক্রবর্তী।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওবায়দুল হক। উক্ত অনুষ্ঠানে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যবৃন্দ, রোভার স্কাউটবৃন্দ অংশ নেন।
দ্বিতীয় পর্বে ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এক মনোমুগ্ধকর ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শন করা হয়। ইভেন্ট সমূহের মধ্যে ছিল ড্র্রাম ও গ্যাস সিলিন্ডারের আগুন, ভূমিকম্পের দৃশপট, সড়ক দূর্ঘটনা, কুঁড়েঘরের আগুন, গাছের ডালে পাগল উদ্ধার, বৃত্তের আগুন, নজেল ডিসপ্লে, ফাস্ট এইড।


এই বিভাগের আরো খবর