বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশের ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন সাকিব

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ২:২৯ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Sakib-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন..jpg
দেশের ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন সাকিব

খেলাধুলা ডেস্ক : দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে, নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত হয়ে মাঠেও ফিরেছেন অনেক দিন হলো। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরেন বিশ্বসেরা এই তারকা ক্রিকেটার। আজ সোমবার তৃতীয় ম্যাচেও করেছেন চমৎকার একটি হাফসেঞ্চুরি।

এদিন হাফসেঞ্চুরি করে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন সাকিব। তিনি দেশের মাটিতে ছয় হাজার রান এবং ৩০০টি উইকেট নিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ঘরের মাঠে তাঁর বর্তমান সংগ্রহ ছয় হাজার রান। উইকেট নেওয়ার সংখ্যা টপকে গেল ৩০০-এর গণ্ডি।

আরও পড়ুন : ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ছয় উইকেট তুলে নেন সাকিব। এর মধ্যে প্রথম ম্যাচে ৮ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। ম্যাচ সেরাও হন তিনি। দ্বিতীয় ম্যাচে নেন জোড়া উইকেট। সিরিজে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও তিনি।

চলমান সিরিজে সাকিব প্রথম ম্যাচে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৪৩ রান। আজ তৃতীয় ম্যাচে ৫১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭০ দিন পর ক্যারিয়ারের ৪৮তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন তিনি।

সাকিবের সাফল্যের দিনে আরো তিনজন বাংলাদেশি ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ তিনজনেই সমান ৬৪ রান করে নেন। তাই বাংলাদেশ পেয়েছে ২৯৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।


এই বিভাগের আরো খবর