বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি এছাহক, সম্পাদক মোসারব

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
সভাপতি এছাহক, সম্পাদক মোসারব

দীর্ঘ ১০ বছর পর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে। ৩১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এছাহক আলী (মোটরসাইকেল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এসএম আল-ফারুক জেমস (আনারস প্রতীক) পেয়েছেন ২২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসারব হোসেন (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এমদাদুল ইসলাম (মোরগ প্রতীক) পেয়েছেন ৯১ ভোট। এছাড়া ৩৫৪ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাউল হক লিটন (গোলাপ ফুল প্রতীক) ও ২১০ ভোট পেয়ে ২নং সাংগঠনকি সম্পাদক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন (হাতী প্রতীক)।

সম্মেলনে বেলা ১১টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকাল ৩টা পর্যন্ত। এ সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির মোট ৫৬৮ জন ভোটার। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩৮জন।

উপজেলা বিএনপির সদস্য মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে ও সদস্য কাজী রবিউল ইসলাম এবং আব্দুল মজিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য লে: কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা বিএনপি সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিউল আযম রানা, জেলা বিএনপি সদস্য এসকেএম ইকবাল, জেলা বিএনপি সদস্য শ,ম আল কাফি তুহিন, জেলা বিএনপি সদস্য শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।


এই বিভাগের আরো খবর