শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নতুন বছরে দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৬:২২ পূর্বাহ্ন

অর্থনীতি ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও (১০ থেকে ১৪ জানুয়ারি) দাম বাড়ার শীর্ষ স্থান দখল করে রেখেছে রবি আজিয়াটা। ফলে তিন সপ্তাহ ধরে শেয়ারের দাম  বাড়ার শীর্ষে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তাম টেলিকম অপারেটরটি।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ারের দাম ছিল ৪৭.৬০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০.১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা বা ৪৭.২৭ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৬.৬২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪.৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২.৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২.০৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২১.০৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ২০.৪৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১৮.৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সে ১৮.৪৫ শতাংশ বেড়েছে।


এই বিভাগের আরো খবর