সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার

নান্দাইলে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর শেষ মুহুর্তে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ সোমবার (৯ই ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলার ঐতিহ্যবাহী চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে আসায় জনসভার মাঠ খানায় খানায় পূর্ন হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশে এলাকাও লোকে লোকারণ্য হয়ে তা বিশাল জনসমুদ্রে রূপ নেয়। উক্ত বিশাল নির্বাচনী জনসভায় ইয়াসের খান চৌধুরী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে এবং সরকার গঠনে সুযোগ পেলে দূর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক মুক্ত সহ আধুনিক নান্দাইল উপজেলা গড়ে তোলা হবে। এছাড়াও প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

কোন বাধাঁবিপত্তি বিএনপির সামনে দাড়াঁতে পারবে না। নান্দাইলের জনগণ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে একাধিক যুগোপযোগি কর্মসূচী বাস্তবায়ন করবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কর্মসূচীর মাধ্যমে নিম্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা সহজ করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা হবে এবং নান্দাইলের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতালের উন্নয়ন সহ সব ধরনের কার্যক্রম চালানো হবে। এছাড়াও নান্দাইলের জনগনের প্রাণের দাবী নান্দাইল সদরে নরসুন্দা নদে ত্রি-মুখী ব্রীজ নির্মাণ করা হবে। ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। সারা নান্দাইলে বিএনপি নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। টাকা ছড়িয়ে বা প্রপাগান্ডা ধরে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না ইনশাল্লাহ।

নান্দাইল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির,যুগ্ম সম্পাদক বাবু পল্লব রায়, ইয়াসের খান চৌধুরীর ভগ্নপতি বিশিষ্ট সমাজ সেবক সায়রুল হক জোয়ারদার, চাচা মইজুল হোসেন চৌধুরী, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান মনির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও যুবদল নেতা শাকিল মাহমুদ,আকরাম হোসেন ফেরদৌস সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর