সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার

নান্দাইলে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিশাল জয়

রফিকুল ইসলাম,নান্দাইল, ময়মনসিংহ
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) রাতে নান্দাইল উপজেলার ১২১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। দীর্ঘ ১৭ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। যেখানে পুরুষের চেয়ে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশী ছিল। ফলে এ আসনের মোট ভোটার ৩,৮৪,৬৪১ এর মধ্যে ৫১.৬৬% ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। এতে ১,৯৬,৯৬৪টি ভোটের মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,৬১৪টি। ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের অনুপস্থিতিতে নান্দাইলে বিএনপির আধিপত্য বজায় থাকলেও ‘ফুলকপি’ প্রতীকের জামায়াত সমর্থিত প্রার্থীর শক্ত অবস্থান নান্দাইলের রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা ধানের শীষের ওপরই আস্থা রেখেছেন। যার ফল স্বরূপ বিএনপি’র প্রার্থী নিকটতম প্রদিদ্বন্দী প্রার্থী ফুলকপি’র চেয়ে ১৫,৩২১ ভোট বেশী পেয়ে বিজয় লাভ করেছে ধানের শীষের প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য, প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম চান ‘ফুলকপি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। এছাড়া প্রয়াত সাবেক চারাবারের সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন মাত্র ৩০ হাজার ২০৮ ভোট।

অপরদিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাইদুর রহমান (হাতপাখা) পেয়েছেন ৫,৫০১ ভোট, জাতীয় পার্টির হাসমত মাহমুদ (লাঙ্গল) পেয়েছেন ৭৭৩ ভোট এবং গণফোরামের মো. লতিফুল বারী হামিম (উদীয়মান সূর্য) পেয়েছেন ২৪৩ ভোট।

এই বিশাল বিজয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নেতাকর্মী ও জনগণের ফুলের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় নান্দাইলবাসীর বিজয়’। নান্দাইলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”


এই বিভাগের আরো খবর