রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিত্যপণ্যের দাম পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে ১৭টি পণ্য রয়েছে সেগুলোর দাম তুলনামূলক বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী ১৫ দিনের মধ্যেই সকল নিত্যপণ্যের দাম পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। শনিবার এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের লিস্টভুক্ত পণ্যের বাইরে যে সকল পণ্য রয়েছে সেগুলোর যথার্থ দাম নির্ধারণের বিষয়ে একটা মিটিং হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই এসকল পণ্যের যথার্থ ও সঠিক দাম নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। মন্ত্রী বলেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বসে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। তারাই জানাবে পণ্যের কেমন দাম হওয়া উচিত। কোথাও যদি নির্ধারিত দামের বেশি কেউ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জনগণের ভোগান্তির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের আয় সীমিত। দাম বেড়ে যাওয়ার ফলে তাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এটা আসলে বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়েছে। তবে আমরা আশা করছি একটা সমাধান হবে। জ্বালানি তেলের দাম কিছুটা নিচের দিকে নামছে। আশা করছি অক্টোবরের শেষের দিকে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। সাক্ষাৎকারের শুরুতে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের সারাবিশ্বেই অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে গ্যাসের দামও অনেক বেড়েছে। বাংলাদেশ সরকার তারই ধারাবাহিকতায় সবকিছুর দাম বাড়িয়েছে। তবে আমাদের দেশে যেটা বাড়ানো হয়েছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় কম। যেটা বাড়ানোর কথা ছিলো তার থেকে কম বাড়ানো হয়েছে ভর্তুকি দিয়ে। তবে অনেক পণ্যে তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে কারণ এটা অসাধু ব্যবসায়ীদের কারসাজি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর