শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : তারেক রহমান

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।’

তিনি বলেন, ‘লোভ-লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে—এই আশা করছি।’

গতকাল শনিবার রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে এনডিএমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সব কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই, সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার-বেশি সংস্কার—এ রকম অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে।

আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে।’তিনি আরো বলেন, ‘মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি অস্থিরতা এভাবে বাড়তে থাকলে এই সরকারের পক্ষে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।
সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক থাকার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ বিদেশি অতিথি ও দলটির নেতাকর্মীরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এনবিআর সংস্কার নিয়ে তেমন কোনো দ্বিমত নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করায় হিতে বিপরীত হয়েছে। নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে।ফলে চলতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর