শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে ও মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচারণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কপিলমুনির জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নারী ও পুরুষ শিক্ষকরা স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য ও বিভিন্ন শ্লোগান দিয়ে অপসারণের এক দফা এক দাবি ঘোষণা করেন। মানববন্ধনে মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম, আলী হুসাইন, হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী, সুরাইয়া খাতুন প্রমুখ।

গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনে অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করার পরও অধ্যক্ষের গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে সশরীরে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ। লিখিত অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন, অধ্যক্ষ আব্দুস সাত্তার আপাদমস্তক দুর্নীতিপরায় ও চরিত্রহীন ব্যক্তি।

অভিযোগ পত্রে মাদ্রাসায় কর্মরত অফিস সহায়ক আয়ার সাথেও অধ্যক্ষের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সহকারী শিক্ষক কাকুলি টিকাদার অফিস কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে অধ্যক্ষ ও আয়ার আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকে তাকেসহ মাদ্রাসার অন্যান্য মহিলার শিক্ষকদের সাথে নানাভাবে অসদাচরণ ও মানসিক নির্যাতন করতে থাকে। তারই ধারাবাহিকতায় ২৩/ ৪ /২০২৫ তারিখ সকাল বেলা দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন না করায় হোসনেয়ারা খাতুনকে অফিস কক্ষে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের সামনে লাঞ্ছিত হওয়ার পর শিক্ষক হোসনেয়ারা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য এর আগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি ও মাদ্রাসার জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছেন জমি দাতা শিক্ষকসহ এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর