শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমান আতংকে এলাকাবাসী: সর্বদা সতর্কতা অবলম্বণ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ২৬ মে, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমান’র কারণে খুলনার পাইকগাছার দেলুটি ও গড়ইখালী ইউনিয়নের ঝুকিপূর্ণ ভাংগন কবলিত এলাকা নিয়ে আতংকের মধ্যে পড়েছে এলাকাবাসী। চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা সতর্কতার সাথে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও উপজেলা প্রশাসন ১০৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখে সকলকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছেন। উপজেলার দেলুটি ইউনিয়ের দারুণমল্লিক ভদ্রা নদী, কালিনগর, জিরবুনিয়া, তেলিখালী পারমধুখালী, গেওয়াবুনিয়া শিবসা নদীর বিস্তীর্ণ এলাকায় আবারও ভাংগনের আশংকা দেখা দিয়েছে।

প্রচন্ড পানির চাপ ও নদীতে ব্যাপক ঢেউ দেখা দিয়েছে। গড়ুইখালী ইউনিয়নের খুদখালী নদী, কুমখালী, শান্তা ফকিরাবাদ এলাকা মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।

দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গড়ইখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু এলাকার যুব সমাজের রাজিকুজ্জামান সুমন, রিফাত সানা রাকিবুল হাসান রকি ও মেহেদী হাসান রানা ঝুকিপূর্ণ এলাকা থেকে বিষয়টি নিশ্চিৎ করেন। নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে‌ যা ওয়াপদার বাঁধ উপছে আছড়ে পড়ছে পানি।

ঘুর্ণিঝড় আঘাত হানলেই বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন তারা। তবে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ১০৮ টি আশ্রয় কেন্দ্র খুলেছে। সকলকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে জরুরী ভাবে নির্দেশ দিয়েছে। প্রস্তুত রেখেছেন শুকনা খাবার। সর্বদা সতর্কতা অবলম্বনে মসজিদের মাইকসহ এলাকায় মাইকিং করে প্রচারকার্য অব্যহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও দুর্যোগ ব্যবস্তাপনা কমিটির সভাপতি মাহেরা নাজনীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচীব কর্মকর্তা ইমরুল কায়েস।


এই বিভাগের আরো খবর