শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় নৈর নদীর উপর বাঁশের সাঁকো: পারাপারে চরম ভোগান্তি

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর নৈর নদীর উপর মাত্র একটি বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল করছে সর্বসাধারণ।

জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ নৈর নদীর উপর এলাকাবাসীর সহায়তায় আনুমানিক ২০ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু বাঁশের সাঁকো তৈরী করেন। এ সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষ পারাপার হয়ে আসছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ নদীতে একটা ব্রীজ দাবী করলেও কর্ণপাত করেনি কেউ।

অথচ প্রতিদিন শত শত মানুষ বাঁশের এ সাঁকো পার হয়ে পূর্ব গজালিয়া দিয়ে পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় যাতায়ত করছে। ৫ বর্গকিলোমিটার গ্রামের প্রায় তিন হাজার লোক বসবাস করে। এখনে কোন বিদ্যালয় নেই। নেই কোন হাট-বাজার। যে কারণে গ্রামের কোমলমতি ছাত্র-ছাত্রীরা সাঁকো পার হয়ে পূর্ব গজালিয়া সরকারি প্রার্থীমিক বিদ্যালয়ে যাতায়ত করে। আর সাধারণ জনগণ যাতায়ত করে হাট-বাজারে।

এই ঝুকিপূর্ণ সাঁকোটি কমিয়ে দিয়েছে তিন কিলোমিটার পথ। এজন্য সময়ের প্রয়োজনে সকলের দাবী নদীর উপর একটা বেইলী ব্রিজ। স্থানীয় কাশেম সরদার বলেন, আমরা আর ঝুঁকির মধ্যে চলাচল করতে চাইনা। দ্রুত বাঁশের সাঁকোটির পরিবর্তে একটা ব্রীজ দাবী করছি কর্তৃপক্ষের কাছে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার বলেন, আমি পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি কয়েকবার জানিয়েছি, তিনি বলেছেন এই মুহূর্তে পরিষদে কোন বরাদ্দ নাই, আগামীতে দেখি কোন প্রকল্প নেয়া যায় কিনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এটা একটা গ্রাম্য অবকাটামো। স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে জানাবো কিভাবে ওখানে একটা ব্রীজ করা যায়।


এই বিভাগের আরো খবর